শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে চার গ্রাম হেরোইনসহ দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৩ ইং
মুজিবনগরে চার গ্রাম হেরোইনসহ দুই যুবক আটক
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে চার গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে। গত শনিবার রাত আটটার দিকে মুজিবনগর থানার কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি দল বাবুপুর গ্রামের পরানপুরে থেকে হাশেম আলীর ছেলে মোমিন (২০) ও বাবুপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মিঠনকে (২০) চার গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তাদের মুজিবনগর থানা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকার রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স