জীবননগর অফিস: জীবননগর কাঁচা বাজারে লাঘামহীন কাঁচা মালের মুল্যবৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। জানা গেছে, গত কয়েক দিন ধরে জীবননগর উপজেলার বেশির ভাগ স্থানে মুষলধারে বৃষ্টি হওয়ায়, নিচু জমির ফসলগুলো মারা যায়। আর উচু জমির ফসলগুলো বৃষ্টির পানিতে নষ্ট হওয়ায় কৃষকরা সবজি চাষে লাভবান হওয়ার আশা করছে। এদিকে চড়া দামে সবজি কেনায় ক্রেতাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সরেজমিনে জীবননগর বাজার পরিদর্শনকালে বাজার করতে আশা ক্রেতা সাইদুল, মহি, আলামিন, সাইফুল, রবিন জানান, পানির মধ্যে কাঁচা ঝালের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কিন্তু সেই ঝাল এখন ১১০টাকা কেজি বিক্রি হচ্ছে, একই অবস্থা করলার দাম ছিল ২০টাকা কেজি কিন্তু বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭০টাকা কেজি, পটল ছিল ১০ কেজি সেই পটল এখন ৫৫টাকা কেজি শুধু তাই নয় লাল শাক, পুই শাকের দাম ছিল ৫টাকা আটি বর্তমান শাকের দাম ২০টাকা আটি। ক্রেতাদের অভিযোগ যদি এভাবে কাঁচা মালের দাম বেশি হয়। তাহলে সাধারন মানুষ চরম বিপাকে পড়বে। এ ব্যাপারে পাইকারী আড়ৎ ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, মাঝে কয়েক দিন বৃষ্টি হওয়ায় কারণে কাঁচা বাজারে বাইরে থেকে মালামাল আসছে না যার ফলে জীবননগর কাঁচা বাজারে জিনিস পত্রের দাম একটু বেশি হয়েছে, তবে কয়েক দিনের মধ্যে এটি শিথিল হয়ে যাবে। এদিকে সাধারন মানুষের অভিযোগ কৃষকরা মালামাল বাজারে কম দামে বিক্রি করলেও প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং না করায়। এক শ্রেনীর ব্যবসায়ীরা তাদের নিজেরা একটি সেন্টিগেট তৈরি করে বৃষ্টির দোহায় দিয়ে কাঁচা বাজারে মালামালের মুল্য অতিরিক্ত বৃদ্ধি করেছে। বাজার মনিটরিং বাড়াতে উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছে সচেতন মহল।
সমীকরণ প্রতিবেদন