বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিল বকেয়া, বিদ্যুত চুরি, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন : ভিন্ন অপরাধে ৫ জনের লক্ষাধিক টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০১৭ ইং
মেহেরপুরে বিল বকেয়া, বিদ্যুত চুরি, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন : ভিন্ন অপরাধে ৫ জনের লক্ষাধিক টাকা জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে ১ লাখ টাকা, অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে ব্যবসা ও ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত আরোহী নিয়ে মোটরসাইকেল চালানোয় একজনকে ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সমির মন্ডল ও জিয়ারুল ইসলাম নামের দুইজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে তাদের অপরাধ সাব্যস্ত করে এ জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমান বালু ও বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে। অপরদিকে, সদর উপজেলার আমঝুপিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা ও ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল। এ সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক ফাহিম ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়াও আমঝুপি বাজারের হোমিও চিকিৎসক মোহাম্মদ খসরুর ২ হাজার টাকা এবং হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৩ হাজার টাকা জরিমনা করা হয়েছে। একই আদালতে এ দিন মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রীবহনের কারণে মহিবুল নামের একজনের ৭০০টাকা জরিমানা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’