বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কন্দাল ফসল উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৩ ইং
ঝিনাইদহে কন্দাল ফসল উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: কন্দাল জাতীয় ফসল উন্নয়নে ঝিনাইদহের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী সদর উপজেলার ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন সদর উপজেলা কৃষি অফিসার নূর এ নবী, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান। এ প্রশিক্ষণে মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদে কৃষকের নানা পরামর্শ দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান