মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাসকররায় আগুনে ক্ষতিগ্রস্তকে আর্থিক ও খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মন্জু

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৩ ইং
খাসকররায় আগুনে ক্ষতিগ্রস্তকে আর্থিক ও খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মন্জু
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত সাকারদ্দিনকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মন্জু খাসকররায় পৌঁছালে ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জাণ্টু ও ইউপি সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে আগুনে সাকারদ্দিনকে আর্থিক ও খাদ্য সহায়তা দেন। এসময় ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল বলেন, ‘আগুনের খবর পেয়ে আমি ছুটে এসেছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই সাথে তাদের কাপড়সহ খাওয়ার জন্য চাল ও অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থা করেছি। জেলা পরিষদের চেয়ারম্যান খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জেলা পরিষদ থেকে টিন ও ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন।’ উল্লেখ্য, ২৮ রমজানের সন্ধ্যায় খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের গরিব সাকারদ্দিনের বাড়ি আগুন লাগে। পুড়ে একটি গরু মারা যায়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান