বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং মাদক বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার : চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ রোধ ও মাদকব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৭ ইং
সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং মাদক বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার : চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ রোধ ও মাদকব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যা প্রবণতা রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ, মাদক, ধর্ষণ, আতœহত্যার প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ৪র্থ স্থানে আছে। আর বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ২য় স্থানে রয়েছে। এজন্য বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ করতে হবে। মেয়েদের শ্রদ্ধা করতে হবে। এছাড়াও মাদকব্যবসায়ী ও সেবনকারীদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজ্জামেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজী আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান (মানিক), পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক গোলজার হোসেন, মুহাম্মদ  আব্দুর জব্বার, শ্রী বিশ্বনাথ ঘোষ, শফিকুল ইসলাম রাজু, নরুল ইসলাম,  শফিকুর রহমান, সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম (লিন্টু), প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইকরামুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সবুর জাহাঙ্গীর আলম সুমন, মোঃ আব্দুর মান্নান, মোঃ নাসির উদ্দীন,অভিভাবক সংরক্ষিত মহিলা সদস্য মোছা : শিউলী আক্তার, শিক্ষিকা মোছা রিনা খাতুন, মোছা রোকেয়া খাতুন মোছা শেফালী খাতুন, আরও উপস্থিত ছিলেন সরোজগঞ্জ ক্যাম্পের ইনর্চাজ শফিকুল ইসলাম, এএসআই বেলাল হোসেন, এএসআই সাকের আলী ও সিন্দুরিয়া ক্যাম্পের ইনর্চাজ বায়েজিদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাশেম আলী।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’