মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরিবেশক সমিতির ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় পরিবেশক সমিতির ইফতার মাহফিল
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কের পরিবেশক সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, পরিবেশক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাহবুব আলম জোয়ার্দ্দা রিংকুসহ কার্য পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভীন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবেশক বৃন্দ। সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান