সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রেনে মিলল ২০ লাখ টাকার হেরোইন

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৩ ইং
দর্শনায় ট্রেনে মিলল ২০ লাখ টাকার হেরোইন
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি)। গতকাল সোমবার দুপুরে দর্শনা হল্ট স্টেশনে মহানন্দা এক্সপ্রেসের কামরা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নওশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ট্রেনে হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল চাঁপাইনবাবাগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস দর্শনা স্টেশনে থামলে তল্লাশি করেন। এসময় ট্রেনের সিটের ওপর একটি ব্যাগ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা বলে জানান তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত হেরোইন ধ্বংস করা হবে। এ ঘটনায় সুবেদার নওশাদ আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী