সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুততম সময়ে নির্বাচন

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুততম সময়ে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উচ্চ আদালতে রিটকারী শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ গ্রামের বাসিন্দা কাজী আমিরুল ইসলাম কাছেদ। ইউনিয়নগুলো হলো শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা, বেগমপুর ও নেহালপুর। সীমানা নির্ধারণের মামলার কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি। লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, ‘২০১১ সালে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুর রহমান। পরে শঙ্করচন্দ্র ইউনিয়নকে ভেঙে শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা এবং বেগমপুর ইউনিয়নকে ভেঙে বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আদালতে সীমানা নির্ধারণের মামলা করা হয়। এ কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি। বিষয়টি অনুধাবন করে আমি  উচ্চ আদালতে একটি রিট পিটিশন করি। উচ্চ আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ২৭ মার্চ সীমানা নির্ধারণের মামলা খারিজ করে দেন। আর এসব ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আদেশ দেন।’ আমিরুল ইসলাম আরও বলেন, ‘আমি শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রার্থী হতে চাই। আগামী নির্বাচনে প্রার্থী হয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে তাদের পাশে থাকতে চাই।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী