মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৩ ইং
হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যার রবিউল ইসলাম বিশ^াসকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সবুর খাঁনের উপস্থপনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সানজিদুল ইসলাম মুবিন ও ফাভিয়া ইয়াসমিন যুথী। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মশিয়ার রহমান, রেজাউল হক ডাবলু, আলী হাসান ভোটন, হালিমা খাতুন, শিক্ষক আব্দুল মান্নান, আরিফা ইয়াসমিন, আহমদুল হক, জাহিদুল ইসলাম, মেলিনা খাতুন, মামুনুর রশীদ, মামুন হোসেন, আশরাফুন্নাহার আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান