সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৩ ইং
শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় করা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শৈলকুপার উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের বাগানে ফেলে রাখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ববিতার মা সালেহা বাদী হয়ে পরের দিন শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে, ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। সেই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন। আব্দুল হালিম পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী