মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রায়পুরে মা ও শিশু স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৩ ইং
রায়পুরে মা ও শিশু স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে রায়পুর ইউনিয়নের আরআরএফ এর অফিসে এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে ১৬০ জন মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. মো. ওমর ফারুক ও সামিরা তাসনিম জোয়ার্দ্দার। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ) বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশনের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর রুরাল রিকনস্ট্রকশন সমৃদ্ধি কর্মসূচির রবীন্দ্রনাথ সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুর রহমান। সহযোগিতায় ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান