মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৩ ইং
গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২)। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। রুবেল তেতুঁলবাড়িয়া ইউনিয়ানের সহড়াতলা গ্রামের বাগানপাড়ার নজরুল ইসলামের ছেলে। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. গোলাম ফারুক জানান, গাংনী থানার সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদহ-করমদি সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাবের সদস্যা। এসময় রুবেল হোসেনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়া রুবেলের কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান