বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশের কাছে আত্মসমর্পণের পর কিছুদিন থেমে আবারো বেড়েছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম : দর্শনার আশপাশ এলাকাগুলোতে আবারো সক্রিয় বেশ কিছু সিন্ডিকেট

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০১৭ ইং
পুলিশের কাছে আত্মসমর্পণের পর কিছুদিন থেমে আবারো বেড়েছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম : দর্শনার আশপাশ এলাকাগুলোতে আবারো সক্রিয় বেশ কিছু সিন্ডিকেট
দামুড়হুদা প্রতিনিধি: দর্শনাসহ আশপাশের এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। দর্শনার ঈশ্বরচন্দ্রপুর, আকন্দবাড়িয়া ও শান্তি পাড়াসহ বিভিন্ন এলাকায় আবারও তৎপরতা শুরু করেছে মাদক সিন্ডিকেট। বিশেষ করে এখন ইয়াবা আর ফেনসিডিলের ব্যবসা চলছে জমজমাটভাবে। থানা পুলিশের অভিযানের কারনে বেশ কিছুদিন মাদক সিন্ডিকেট ঘাপটি মেরে থাকলেও আবার বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মাদক প্রতিরোধে অভিযান চালালেও কমছে না মাদকের আগ্রাসন। সংশ্লিষ্ট সূত্রমতে, কিছুদিন আগে বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের সাবেক ডিআইজি এস, এম মনিরুজ্জামানের কাছে এলাকার জনপ্রতিনিধের সহায়তায় আত্মসমর্পন করে ২শতাধিক মাদক ব্যবসায়ী। কিছুদিন বন্ধ থাকার পর বিজিবির কড়া নজরদারীর মধ্যেও আবারো সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। এক শ্রেনীর অসাধু পুলিশ কর্মকর্তার যোগসাজসে পুনরায় মাদক বিক্রেতা আর মাদক সেবীদের আবাধ আনাগোনায় এলাকাবাসী শঙ্কা সৃষ্টি হচ্ছে। গাঁজা, ফেনসিডিল, ইয়াবা আর হিরোইন যেন বান ডেকেছে মোড়ে মোড়ে। উঠতি বয়সী কিশোরেরা। তথ্যনুসন্ধানে জানা গেছে, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর, শান্তি পাড়া দেদারছে চলছে রমরমা মাদক ব্যবসা। যেন মনে হয় এটা সকাল দুপুর রাত মাছের ব্যবসা। এ সমস্ত মাদক ব্যবসায়ীদের নামে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের ব্যবসা। গ্রেফতার হয়ে আবারো জামিনে বেরিয়ে এসে আবারো শুরু করে মাদক ব্যাবসা। এ ব্যাপারে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ হাজী আলী আজগর (টগর) ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার নিজাম উদ্দীন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নির্দেশে আমরা সব সময় সোচ্চার আছি।  মাদক ব্যবসা নিয়ন্ত্রনে আনতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’