মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় দিনব্যাপী বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়ায় দিনব্যাপী বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচি আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিনব্যাপী বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১ নম্বর ওয়ার্ড আরআরএফ আন্দুলবাড়ীয়া সমৃদ্ধি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ ক্যাডিটের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আদ্-দ্বীন চক্ষু মেডিকেল টিম, আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, হাদিসা খাতুন, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্টফার তরঙ্গ জিৎ বিশ্বাস, শিক্ষা সুপারভাইজার বাপ্পি রায়সহ হতদরিদ্র, দুস্থ, গরীব ও শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশু। মোট রোগীর সংখ্যা ছিল ২৬৩ জন। তার মধ্যে নারী ১৭৫ জন, পুরুষ ৮৬ জন ও শিশু ৩ জন। যাচাই-বাছাই শেষে মোট ৩৫ ছানী রোগীকে বিনামূল্যে ছানী অপারেশনের জন্য আদ্-দ্বীন হাসপাতালের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একটি বাসযোগে যশোরে নেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান