বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন আজ : সভাপতি পদে-৩ সম্পাদক পদে-৪ জনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থী ২৬

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০১৭ ইং
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন আজ : সভাপতি পদে-৩ সম্পাদক পদে-৪ জনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থী ২৬
দর্শনা অফিস: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে বলে জানা গেছে। এবারের নির্বাচনে ১৩ পদের অনুকুলে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ভোটের অনুকুলে ১হাজার ২৯৪জন ভোটার ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আসা করছেন। গত বারের তুলনায় এ এবারের নির্বাচনে ৪৪জন ভোটার বেশী তাদের ভোট প্রয়োগ করবেন বলে জানা যায়। ১৩টি পদের অনুকুলে যারা ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হলেন সভাপতি পদে আব্দুল মোতালেব (লাঙ্গল), আব্দুল আলিম ফকির (হারিকেন), বিল্লাল হোসেন (ছাতা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মিনাজ উদ্দিন  (খেজুরগাছ), ফজলুর রহমান(দাঁড়িপাল্লা), আজাদ হোসেন  (চেয়ার), আবুল হোসেন (হরিণ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাধারণ সম্পাদক পদে জাকারিয়া জাকির (মশাল), মজিবুল হক বকুল (হাতুড়ি), নাজিমুদ্দিন (কুঁড়েঘর) ও আশরাফুল আলম সন্টু (বাই-সাইকেল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সহ-সম্পাদক পদে কামরুজ্জামান পিন্টু (হাতি) ও সাদ্দাম হোসেন (ট্রাক) মার্কায় ভোটে অংশ নিচ্ছেন। সম্পাদক পদে আনোয়ার হোসেন (টায়ার) ও আব্দুর রহমান (মাছ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলমঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আবু সাঈদ (মই), আনিছুর রহমান (মোমবাতি) ও জসিম উদ্দিন (রিক্সা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে মজিবর রহমান (চশমা) ও লিটন (কলস) এবং কার্যনির্বাহী সদস্য পদে গিয়াস উদ্দিন (পাখা), মন্টু হোসেন (হাঁস), শহিদুল ইসলাম (আম) ও আমিরুল ইসলাম (মোরগ) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে ঘিরে দর্শনা শহর সরগরম হয়ে উঠেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’