মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৩ ইং
কোটচাঁদপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: মাটি টানা ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মাহমুদুল হাসান মাসুম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর নামক মোড়ে এ ঘটনাটি ঘটে। জাপান টোবাকো কোম্পানির স্টোর অফিসার মাসুম যশোরের গদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কালীগঞ্জ থেকে যশোরে ফিরছিলেন মাসুম। নিজ মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরের গালিমপুর মোড়ে পৌছালে একটি মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চত করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান