সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাকের জন্মদিন উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৩ ইং
জীবননগরে কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাকের জন্মদিন উদ্যাপন
জীবননগর অফিস: জীবননগরে গ্রিন প্লানেট এগ্রোর উদ্যোগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের জন্মদিন উদ্যাপন করা হয়েছে। জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রিন প্লানেট এগ্রোর স্বত্ত্বাধিকারী রহুল আমিন রিটনের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, নাজমুল হক, কৃষক টোটন, পারভেজ, খোকন, শাওন, জিয়া, তরিকুল বাবলু প্রমুখ। গ্রিন প্লানেট এগ্রোর খয়েরহুদা মাঠের ড্রাগন বাগানে কৃষকদের নিয়ে কেক কাটা হয়। কেক কেটে জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান