সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফিরোজা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৩ ইং
আলমডাঙ্গায় ফিরোজা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শহীদ খন্দকার মহিউদ্দিনের সহধর্মিণী ফিরোজা বেগমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর নাগদাহ গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজী আব্দুল মমিন, আব্দুল ওহাব, আব্দুল বারেক, মিনহাজ উদ্দিন, আজিবার রহমান, আব্দুস সাত্তার, মো. নজির উদ্দিন আহমেদ, আব্দুল মজিদ, মো. সাইফুল ইসলাম, মঙ্গল মণ্ডল, বাবু মিয়া প্রমুখ। দোয়া অনুষ্ঠানটির পরিচালনা করেন মাওলানা জামিরুল ইসলাম। উল্লেখ্য, শহীদ খন্দকার মহিউদ্দিন ১৯৭১ সালে পুলিশে চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে খন্দকার মহিউদ্দিন শহিদ হয়েছিলেন। তার স্ত্রী ফিরোজা বেগম গত ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার ছেলে খন্দকার ফজলুল করিম আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সদস্য।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান