সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মেয়াদ-মূল্যবিহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রি

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৩ ইং
আলমডাঙ্গায় মেয়াদ-মূল্যবিহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও চারতলা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। একই সময় নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য পুড়িয়ে নষ্ট করা হয়। গতকাল দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। জানা যায়, চারতলা মোড়ের মেসার্স মোল্লা স্টোরে পূর্বে সতর্ক করা স্বত্ত্বেও শিশু স্বাস্থের জন্য মারাত্মক হুমকি, মেয়াদ, মূল্য বিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য, প্রাণের প্যাকেটে নিম্নমানের নকল পণ্য ও বাঁচ্চাদের প্রলুব্ধ করা প্লাস্টিকের খেলনাযুক্ত খাবার বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান মালিক জামিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ১০ দিনের জন্য প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও বাজারের মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ১০ বস্তা নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান