সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিবাদমান জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৩ ইং
আলমডাঙ্গায় বিবাদমান জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে কুতুব উদ্দিন গং নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিপক্ষ বরকত উল্লাহ। উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করেই গাছগুলো কাটার চেষ্টা করেন কুতুব উদ্দিন গং পক্ষ। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল দুপুরেই আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমির ওপর থাকা গাছ কাটা বন্ধ করে দেন। জানা যায়, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদনবাবু মোড়ের অদূরে বরকত উল্লাহ ও কুতুব উদ্দিন গং এর ১ একর ২২ শতক জমি রয়েছে। ওই জমি ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। উক্ত কয়েক লাখ টাকা মূল্যের বিভিন্ন গাছ রয়েছে। কুতুব উদ্দিন গং গত কয়েকদিন ধরে ওই জমির উপর থাকা গাছ কাটতে শুরু করে। প্রতিপক্ষ বরকত উল্লাহ বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে জানালেও তারা তা মানতে নারাজ। গাছ কাটা নিষেধ করতে গেলে মারধরের হুককি ধামকি দিয়েছেন। উপায় না পেয়ে গতকাল দুপুরে বরকত উল্লাহ আদালতের কাগজ নিয়ে থানায় হাজির হন। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। বরকত উল্লাহ আরও জানান, ওই জমিতে কয়েক লাখ টাকার মোটা মোটা গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে জমি আমার দখলে ছিল। আমাকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে আমি আদালতের সরানাপন্ন হই। আদালতের আদেশ অমান্য করে কুতুব উদ্দিন গং মোটা মোটা গাছ কেটে নিচ্ছে। এবিষয়ে জানতে চাইলে কুতুব উদ্দিন জানান, ইতোপূর্বে ইসমত আরা বিউটি নামের একজন এই জমি দাবি করে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর গত কয়েকদিন আগে আদালত ওই মামলা থেকে আমাদের অব্যহতি প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে আমরা গাছ কাটা শুরু করি। বরকত উল্লাহর জমি অন্যপাশে পড়ে আছে। তার জমিতে সাইন বোর্ড দেওয়া আছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান