সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা শিশু নিকেতন স্কুলের বার্ষিক ফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২২ ইং
জীবননগর উপজেলা শিশু নিকেতন স্কুলের বার্ষিক ফল প্রকাশ
জীবননগর অফিস: জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু নিকেতন মডেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোছা. নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী। জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মিঠুন মাহমুদের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান