সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাংস বাজার আধুনিকায়নে পরিদর্শন

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২২ ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাংস বাজার আধুনিকায়নে পরিদর্শন
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাংস বাজারে আধুনিকায়ন ও সংস্কার কাজের জন্য বাজার পরিদর্শন করেছেন এলডিডিপি-এর কনসালটেন্ট ড. অরবিন্দ বিশ্বাস। গতকাল বুধবার বিকেল চারটার দিকে কার্পাসডাঙ্গা বাজার পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাছলিমা খাতুন ও চুয়াডাঙ্গা ছাগল খামারের ম্যানেজার আরমান হোসেন। ড. অরবিন্দ বিশ্বাস জানান, কার্পাসডাঙ্গা বাজারে একটি আধুনিক মাংস শেড নির্মাণ করা হবে। মাংস বিক্রির শেড নির্মাণসহ দুটি টয়লেট ও পানির ট্যাঙ্ক নির্মাণ করে দেওয়া হবে। যাতে ক্রেতারা সুন্দর পরিবেশে মাংস কিনতে পারে ও মাংস বিক্রেতারা সুন্দর পরিবেশে তাঁদের মাংস বিক্রি করতে পারে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান