সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রত্নগর্ভা মা সাহিদা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২২ ইং
রত্নগর্ভা মা সাহিদা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মরহুম শামসুজ্জোহার স্ত্রী, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও থ্রি-স্টার মানের হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, এক সমেয়র সাংবাদিক ও বর্তমান প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ ও দৈনিক সমেয়র সমীকরণের প্রকাশক শরীফুজ্জামান শরীফের মা সাহিদা বেগমের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আলমডাঙ্গার খাদিমপুরের পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমা সাহিদা বেগম তাঁর স্বামীর কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত আছেন। উল্লেখ্য, মরহুমা সংসার জীবনে চার ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তার গর্ভে জন্ম নেওয়া ছয় সন্তানই সামাজিকভাবে প্রতিষ্ঠিত। মরহুমার বড় মেয়ে রিক্তা আমেরিকা প্রবাসী ও ছোট মেয়ে মুক্তা চুয়াডাঙ্গাতেই বসবাস করছেন। এছাড়াও মরহুমার বড় সন্তান রাফেল ছিলেন ঢাকা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মায়ের মৃত্যুর বেশ কয়েক বছর আগেই তিনি মৃত্যুবরণ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান