সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২২ ইং
জীবননগর রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
জীবননগর অফিস: জীবননগরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে সে জন্য বাড়তি নিরাপত্তা হিসাবে পুলিশ মোতায়েন করা হয়। জানা যায়, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের প্যানেল। বিজয়ীরা হলেন আনোয়ার হুসাইন, মিজানুর রহমান, মোক্তার হোসেন এবং শরিফুল ইসলাম খান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান