সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ফকির আবুল শাহ-এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গার কেদারনগরে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেন সুফিয়া খাতুন ও বাউল আশ্রমের সকল ভক্তবৃন্দরা। মানুষ ভজিলে সোনার মানুষ হবি স্লোগানে অনুষ্ঠিত সাধু মেলায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুরত আলীর। মেলায় অংশ গ্রহন করেন মুজিবর রহমান শাহ, আমজাদ হোসেন শাহ, হবিবর শাহ, মোতালেব শাহ, আলী হক শাহ, মহসীন শাহ, শফি উদ্দিন শাহ, সুফিয়া ফকিরানী, সামিরন ফকিরানী, সাহেরা ফকিরানী, রশীদ শাহ, সাফিয়া ফকিরানী, রীতারানী, অজিত, লক্ষীরানী, কৃষ্ণারানী, বাসুদেব, মুকুল হোসেন, কলম আলীসহ বিভিন্ন সাধু গুরু, ভক্তবৃন্দ। সাধুসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সাধুদের মধ্যে সাদা চাদর বিতরণ করা হয়। সাধুসঙ্গ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন শিমুল ও পলাশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান