সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় খন্দকার শাহ আলম মণ্টুকে ক্রেস্ট প্রদান

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় খন্দকার শাহ আলম মণ্টুকে ক্রেস্ট প্রদান
আলমডাঙ্গা অফিস: ‘নিজের বলার মতো গল্প’ ফাউন্ডেশনের আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা সরকারি কলেজ হলরুমে এ ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশনটি। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে খন্দকার শাহ আলম মণ্টু বলেন, ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন আজকে আমাকে যে সম্মাননা প্রদান করেছে তা আমি কখনো ভুলবো না, আলমডাঙ্গা উপজেলা থেকে অনেক কষ্ট করে উদ্যোক্তা সৃষ্টি করছে, লেখা পড়া শিখে চাকরির জন্য না ছুটে উদ্যোক্তা হয়ে কাজ করছে সংগঠনটি।’ এসময় উপস্থিত উপস্থিত ছিলেন নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর জেলা প্রতিনিধি তারেক হাসান, মো. মামুন, ফারহানা শিউলি, আরিফ আহাম্মেদ, লামিয়া তাসনিম, উপজেলা প্রতিনিধি তহিদুর রহমান, কাজী রাজন, জান্নাতুল ফেরদৌস উষা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান