সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে প্রবাসীদের বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সাহিদুজ্জান টরিক

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২২ ইং
দেশে প্রবাসীদের বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সাহিদুজ্জান টরিক
সমীকরণ প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দা মোকাবেলাসহ প্রবাসী বাংলাদেশীদের অবদানকে তুলে ধরে নতুন বিনিয়োগে সম্ভাবনার দ্বার উন্মোচন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশী) প্রফেশনাল সামিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানীর হোটেল শেরাটনে দুটি পর্বে এনআরবি এই সামিটের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার টানা ক্ষমতায় থাকায় গত ১৪ বছরে একের পর এক সাফল্য অর্জন সম্ভব হয়েছে, বেড়েছে অর্থনৈতিক উন্নয়ন। আর অর্থনীতির এই উন্নয়নে ৯০ ভাগ অবদান রাখছে বেসরকারি খাত। এই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে। এবার মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রদান উপদেষ্টা রাষ্ট্রদূত ফারুক সোবহান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি-বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনআরবি প্রফেশনাল সামিটে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপ, সাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস্ এর এমডি সাহিদুজ্জামান টরিককে বিশেষ সম্মান প্রদান করা হয়। প্রবাসী বিনিয়োগে বিশেষ ভূমিকা রাখায় এবং বাংলাদেশে আরও বেশি প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য তাঁকে সেরা বক্তার সম্মানে ভূষিত করে তাঁর হাতে দুটি সম্মাননা স্মারক তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ অতিথিরা। এসময় সাহিদুজ্জামান টরিক তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এবারের এনআরবি প্রফেশনাল সামিট দেশের অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট এবং কূটনৈতিক সমস্যা উত্তরণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই সামিটে দেশের নীতিনির্ধারকদের সাথে প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি মেলবন্ধন তৈরি হয়েছে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, এনআরবি প্রফেশনাল সামিটে আমাকে বিশেষ সম্মান দেখানোই প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক সংস্থা এনআরবি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন প্রতিবছরই এ ধরণের আয়োজন করে থাকে। প্রবাসী বাংলাদেশিদের অবদানকে তুলে ধরে নতুন বিনিয়োগে সম্ভাবনার দ্বার উন্মোচন এবং বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে এআরবি কাজ করে যাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান