সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২২ ইং
হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগরের হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলে প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সভাপতি রেজাউল হক ডাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস। এসময় আরও উপস্থিত ছিলেন- জীবননগর ডিগ্রি কলেছের অধ্যক্ষ জসিম উদ্দীন জালাল, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক, মনোহারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফরমান আলী, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খলিলুর রহমান, হাসাদাহ ইউনিয়ন আ. লীগের নেতা মাহবুব রশিদ বিশ^াস, আবজালুর রহমান চুন্নু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল আলম নান্নু। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান