সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন
সমীকরণ প্রতিবেদক: ‘অদৃশ্যকে দৃশ্যমান করো’ স্লোগানে ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা সদর ইউনিটের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস-২০২২ পালন করা হয়েছে। গত বুধবার চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় সাগরিকা মহিলা সমিতিতে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনন্দিন জীবনে মানুষের মলমূত্রসহ বিভিন্ন ময়লা আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনাই হলো স্যানিটেশন। বিশ্ব টয়লেট দিবস হলো বিশ্বব্যপী স্যানিটেশন সংকট মোকাবিলায় জাতিসংঘ কর্র্র্তৃক মনোনীত আন্তর্জাতিকভাবে পালনের একটি দিন। অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থার কারণে মানব বর্জ্য নধী, খাল-বিল পুকুরে এবং মাটিতে মিশে ভূগর্ভস্থ পানি সম্পদকে দূষিত করছে, র্দশ্যমান নয় বিধায় সমস্যাটিও অদৃশ্য। মাটির নিচে পানির দূষণ হচ্ছে- তা অদৃশ্য থাকার কারণে আমাদের সকলের কাছে সমস্যাটি গুরুত্ব পায় না, এমনকি আমরা সবাই এটাকে উপেক্ষা করছি। মাটির নিচে পানি দূষণের অদৃশ্য সমস্যাকে সকলের সামনে র্দশ্যমান করে প্রচার করার জন্যই টয়লেট দিবস পালন করা জরুরি। সভায় উপস্থিত নারী-পুরুষ ও শিশু প্রত্যেকেই স্বাস্থ্যসম্মত ল্যট্রিন ও নিরাপদ পানি ব্যবহারে অঙ্গিকার করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার জনাব মামুন মিয়া, অ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা, ইউনিট ম্যানেজার হাসান আলী, সিডিও বিউটি খাতুন। ওয়েভ ফাউন্ডেশন ওয়াটার. ওআরজি-র আর্থিক ও কারিগরী সহায়তায় অ্যাকসেস প্রকল্প বাস্তবায়ন করছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান