সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: মাননীয় প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জানা যায়, কেডিকে ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৪২৫টি কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শুকুর সরকার, কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান, কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু, ইউপি মেম্বার আসাদুল হক মালিতা, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, জুয়েল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান