সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস টিসিবির পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এবার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ হাজার ৫৪৫ জন টিসিবি কার্ডধারীদের মধ্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ৪০৫ টাকা দরে বিক্রি করা হবে। ভর্তুকি মূল্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুস ছালাম, আ.রাজ্জাক, সাজিবার রহমান, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ ভগু, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, সুমাইয়া খাতুন, ইউপি সচিব মহিউদ্দীন, হিসাবরক্ষক তপন কুমার, ওমেদুল হক ও উদ্যোক্তা হারুনার রশীদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান