সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২২ ইং
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিজয় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা সভাপতি এবং মাইটিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাংনী প্রেসক্লাবে এই দ্বিবার্ষিক নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আল আমিন হোসেন ও সচিব রফিকুল আলম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি রমজান আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনে প্রেসক্লাবে ৯ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য নুহু বাঙ্গালী ও হাবিবুর রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান