সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গলায় সুজি আটকে মেঘনা খাতুন নামের ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু কোমরপুর মাঝেরপাড়ার ফরজ আলীর মেয়ে। জানা যায়, গতকাল সকালে শিশু মেঘনা খাতুনের মা তাকে সুজি খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে শিশুটির শ্বাসনালীতে সুজি আটকে যায়। এসময় পরিবারের সদস্যরা নিজেরায় শিশুটির শ্বাসনালীতে আটকে যাওয়া সুজি বের করার চেষ্টা করেন। এর কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়। গতকাল স্থানীয় কবরস্থানে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান