১৫ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজন আটক
- আপলোড তারিখঃ
২২-০৭-২০১৭
ইং
চুয়াডাঙ্গার মসজিদপাড়ার সদর ফাঁড়ি পুলিশের অভিযান
১৫ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মসজিদপাড়া থেকে মাদকব্যবসায়ী রাজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মসজিদপাড়ার নিজবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় রাজনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সদর ফাড়ি পুলিশ। গতকালই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় এএসআই আল ইমরানসহ ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় অভিযান চালান। নিজবাড়ির সামনে থেকে মাদকব্যবসায়ী রাজনকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত রাজন মসজিদপাড়ার সন্টু ম-লের ছেলে। গতকালই রাজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
কমেন্ট বক্স