সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিংকালে ডিসি আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিংকালে ডিসি আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। ডিসি সাহিত্য মঞ্চে এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান। জেলা প্রশাসক আরও জানান, ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ হাসান চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। সকাল সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে মেলার উদ্বোধন হবে। ১৭ নভেম্বর বিকেল চারটায় মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগমসহ গণমাধ্যামকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স