শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মারধর, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২২ ইং
সড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মারধর, থানায় অভিযোগ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়াতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুদু মিয়া নামের একজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, কয়েক সপ্তাহ থেকে সড়াবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি খাস জমির ভরাট চলছে কাঁচাবাজার বসানোর জন্য। পূর্বে খাস জমিতে কয়েকটি পুকুর ছিল যেখানে মাছ চাষ করত স্থানীয়রা। হঠাৎ পুকুর ভরাট করার কাজ শুরু হলে ভালোভাবে মাছ ধরার সুযোগ পাননি কেউই। এরই জন্য পুকুরগুলোর পানি নিষ্কাশন করে মাটি ভরাট শুরু হওয়ায় স্থানীয় অনেকে আসছে মাছ দেখতে। আর এই দেখতে এসেই সড়াবাড়িয়া গ্রামের দুদু মিয়া ও ইস্রাফিলের মধ্যে শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি। আর এরই প্রেক্ষিতে গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন দুদু মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই মাছ ধরা দেখতে যায় ইস্রাফিল এবং জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করলে সেখানে বাধা দেয় সরকারি মাটি ভরাট প্রজেক্টের কর্তব্যরত দিনমজুর দুদু মিয়া। এতে ইস্রাফিল চড়াও হয়ে দুদু মিয়াকে মারধর করে একপর্যায়ে পুকুরের কাঁদার মধ্যে মাথা পুতে দেয়। এতে মাথায় ও ঘাড়ে প্রচুর পরিমাণে আঘাত পায়। এতে করে নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। এ বিষয়ে গত ২৪ জুলাই দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। দুদু মিয়া বলেন, থানায় মামলা দায়ের করার পর নানা ধরণের হুমকি দিচ্ছে ইস্রাফিল। তিনি আরও বলেন, ‘আমরা গরীব মানুষ, খুব ভয়ে দিনযাপন করছি।’ এ বিষয়ে ইস্রাফিল বলেন, ‘আমাকে লোভী বলেছিল দুদু মিয়া এবং সেই প্রথমে আমার গায়ে হাত তোলে তারই প্রেক্ষিতে আমি তাকে কাঁদার মধ্যে চেপে ধরেছিলাম। তবে কোনো ধরণের মারাত্মক ঘটনা ঘটেনি।’ এ বিষয়ে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই আনারুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে বিষয়টি এখন থানা পর্যায়ে চলে গেছে।’


কমেন্ট বক্স