শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২২ ইং
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করা হয়।

জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই রাজিব ও এএসআই মোস্তফা কামাল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পপুলার ক্লিনিকের সম্মুখে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে নওদা বন্ডবিল গ্রামের ওহিদুলের ছেলে মাদক ব্যবসায়ী শাহীনকে (২৪) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ পিস টাপেনটাডল উদ্ধার করে। এরপর বিষয়টি ওসি সাইফুল ইসলামকে জানালে ওসি উপজেলা সহকারী কমিশনারকে জানালে তিনি তাৎক্ষণিক গ্যারেজের সম্মুখে উপস্থিত হন। এ সময় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ মাদক ব্যবসায়ী শাহীনকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স