শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার মোক্তারপুরে রান্নাঘরে মিলল ৭০টি বিষধর সাপ

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২২ ইং
দামুড়হুদার মোক্তারপুরে রান্নাঘরে মিলল ৭০টি বিষধর সাপ
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের উত্তর পাড়ার মোজাম্মেল হকের ছেলে আলামিনের বাড়ীর রান্নাঘর থেকে একটি বড় গোখরাসহ ও ৭০টি বাচ্চা সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলার পাশ থেকে এই সাপ গুলো উদ্ধার করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য(মেম্বর) হাসান আলি জানান, সোমবার সকাল ১০টার দিকে মুক্তারপুর গ্রামের উত্তর পাড়ার মোজাম্মেল হকের ছেলে আলামিনের বাড়ীর লোকজন রান্নাঘরে কাজ করার সময় চুলার পাশে একটি বাচ্চা সাপ দেখতে পায়। এসময় সেটি তারা মেরে ফেলে। পরে চুলার পাশে একটি গর্ত দেখে আরো সাপ আছে সন্দেহ হলে তখন প্রতিবেশিদের সহায়তায় মাটি খুড়ে ১টি বিষধর মা গোখরা ও ৭০ টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন। এ খবর চড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপ দেখতে ভিড় জমায়। পরে মা গোখরা ও ৭০ টি গোখরা সাপের বাচ্চাগুলো মেরে ফেলা হয়।


কমেন্ট বক্স