সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু আনছার এ তফসিল ঘোষণা করেন। তফসিলে ২৮ জুন মনোনয়নপত্র জমা, ৩০ জুন মনোনয়ন বাছাই ও ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। শূন্যপদের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী