শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ার দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ার দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা
জীবননগর অফিস/প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনিবন্ধিত ও অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে আন্দুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। অভিযানে সরকারি নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় দুটিপ্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবায়ন কৃত লাইসেন্স না থাকা, অবৈধভাবে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯২৮ সালের ৮ ধারা, লঙ্ঘনে (১৩) ২ ধারা মোতাবেক আন্দুলবাড়ীয়া বাজারের মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফিজিওথেরাপি'র স্বত্ত্বাধিকারী মোল্লা রকিবুল ইসলাম কে ৫ হাজার টাকা ও আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে অবস্থিত মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী দাউদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আবং ৭ দিনের জন্য প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) মোস্তাফিজুর রহমান ( সেতু), জীবননগর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত