শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আব্বা-আম্মার অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম: প্রফেসর ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২২ ইং
আব্বা-আম্মার অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম: প্রফেসর ডা. মাহবুব মেহেদী

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক দেশ বরেণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর পিতা মরহুম প্রকৌশলী মোহাম্মদ মোরাদ হোসেন ও মাতা মরহুম হাজেরা মোরাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের ২০তম রোজায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় হাজেরা মোরাদ রয়েল প্যালেসে প্রায় ১২শ জনের অংশগ্রহণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, এনএসআই-এর উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রশিদ, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য হাসানুজ্জামান কিরণ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, আবুল কালাম আজাদ, তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দীন, রেল বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মেহেরুন সেল্টন জোয়ার্দ্দার প্রমুখ। পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম তালতলায় হাজেরা মোরাদ রয়েল প্যালেসে আসেন। তিনি প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘আমার আমন্ত্রণে আপনারা যাঁরা বৃষ্টি উপেক্ষা করে ইফতার ও দোয়া মাহফিলে এসেছেন, সকলকে আমার অন্তর থেকে শুকরিয়া জানায়। আমার পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে এ দোয়া মাহফিলে আপনারা তাঁদের জন্য দোয়া করবেন।’ এসময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আমার আব্বা-আম্মা সকল সময় ভালো চিন্তা করতেন। তারা শুধু আমাদের কথাই ভাবেননি, তারা ভেবেছিলেন সকল মানুষের কথা। একবার পাক-বাহিনীর মেজর এজাজ আহমেদ খান আমিসহ আরও প্রায় ২০ জনকে আটক করেছিল। আমার আম্মা সেখানে গিয়ে ইংরেজিতে কথা বলে আমাদের মুক্ত করে আনেন। দেশপ্রেম তাঁদের থেকেই শেখা। আমার আব্বা-আম্মার অনুগ্রেরণায় ছাত্র থাকাকালে দেশের জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।’ প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী আরও বলেন, ‘আমি আমার পিতা-মাতার দেখানো পথ অনুসরণ করেই চলি। সবসময় পিতা-মাতার শেখানো পথ অনুসরণ করেই মানুষের পাশে থাকব।’

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, দেশ ও জাতির শান্তি কামনা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনা এবং মরহুম প্রকৌশলী মোহাম্মদ মোরাদ হোসেন ও মরহুম হাজেরা মোরাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউল্লাহ হামিদি, তালতলা জামে মসজিদের ইমাম আলতাফ হোসেন ও কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন। দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন চ্যাটার্ড একাউটেন্ট আসাবুল হোসেন আঙ্গুর ও ব্যারিস্টার তানভীর মুনির।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ