শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাড়ি থামিয়ে ছিনতাই!

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
দামুড়হুদায় গাড়ি থামিয়ে ছিনতাই!

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসস্ট্যান্ডে ইনসাফ মুড়ি কোম্পানির গাড়ি থামিয়ে এসআর-এর নিকট থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে দামুড়হুদা শহরের বাসস্টান্ড সংলগ্ন মেইন রাস্তার পার্শে¦ আখ সেন্টারের নিকট এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানাযায়, চুয়াডাঙ্গা জেলার হাতিকাটা গ্রামের ইনসাফ মুড়ি কোম্পানির মালিক হাজী হাসানের মালামাল বহনকারী গাড়ি জীবননগর থেকে মার্কেটিং শেষে করে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্টান্ড এলাকার মেইন রাস্তার পাশ্বে আখ সেন্টারের নিকট পৌছালে মোটরসাইকেল চালিত দুই ছিনতাইকারির কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা কোম্পানীর গাড়ি গতিরোধ করে কোম্পানির এসআর হাফানিয়া গ্রামের আশাবুল ইসলামের ছেলে বিল্লাল ও গাড়ি চালক কুলপালা গ্রামের ইসরাফিলকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ততখনে ছিনতাইকারিরা ঘটনাস্থান থেকে সটকে পড়ে। ছিনতাই-এর খবর পেয়ে দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করলে ছিনতাইকারীর কৌশলে পালিয়ে যায় ।পরে ঘটনাস্থান থেকে পুলিশ কোম্পানির লোকজনকে নিজেদের হেফাজতে নেয়।

কোম্পানির এসআর বিল্লাল হোসেন জানায়, মোটরসাইকেল চালিয়ে দুজন আমাদের গাড়ির সামনে এসে গাড়ি থামাতে বলে। আমরা গাড়ি থামালে দেশীয়ও ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় ধরে এবং আমার কাছ থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা শুনার পরপরই ঘটনাস্থানে পুলিশ হাজির হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারীকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ