শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বুলু বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুলু বেগম দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা।

        নিহত বুলু বেগমের বোন ফেরদৌসি বেগম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী বুলু বেগম তার বাড়ির পাশের রাস্তার ধারেই সবসময় বসে থাকতেন। গতকাল সন্ধ্যাতেও তিনি সেখানেই বসে ছিলেন। এসময় একটি ইজিবাইক হঠাৎ করে তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় বুলু বেগম রক্তাক্ত জখম হলে দ্রæত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

        ঘাতক ইজিবাইকের চালক ওহিদুল ইসলাম বলেন, ‘বুলু সম্পর্কে আমার নিকট আত্মীয়। তার বাড়ির সামনেই আমি ইজিবাইক রেখে নামাজ পড়তে যায়। নামাজ শেষে ইজিবাইকটিকে চাবি দিয়ে অন করলেই একটি বাচ্চা ছেলে ইজিবাইকের অ্যাক্সিলারেটর ঘুড়িয়ে দেয়। এসময় আমি ইজিবাইকটি নিয়ন্ত্রণে নেওয়ার পূর্বেই বুলুর সঙ্গে ধাক্কা লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমার ইজিবাইকযোগেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। তবে এখানে নিলে জানতে পারি সে মারা গেছে।’

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় এক বৃদ্ধাকে জরুরি বিভাগে নেয়। তিনি ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হন বলে পরিবারের সদস্যদের নিকট থেকে জানতে পারি। ইজিবাইকের ধাক্কায় তার নাকের ওপরের হাড় ভেঙ্গে গেছে। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

        চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, ‘সন্ধ্যায় সদর থানাধীন দৌলতদিয়াড়ে ইজিবাইকের ধাক্কায় বুলু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রথমিক তদন্তে জানা গেছে ওই এলাকার একটি বাচ্চা ছেলে না বুঝে ইজিবাইকের অ্যাক্সিলারেটর ঘুড়িয়ে দিলে ইজিবাইকটি বৃদ্ধা বুলুকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ