শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যাকাত মানুষের লোভ-লালসা ও কৃপণতা থেকে পরিচ্ছন্ন রাখে: জেলা প্রশাসক মনিরা বেগম

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২২ ইং
যাকাত মানুষের লোভ-লালসা ও কৃপণতা থেকে পরিচ্ছন্ন রাখে: জেলা প্রশাসক মনিরা বেগম

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

এছাড়া বক্তব দেন জেলা পরিষদের সচিব রেজা-ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা পিএএ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা যাকাতদাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদানের জন্য অনুরোধ করেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ইসলাম ধর্ম পাঁচটি ভিত্তির ওপর স্থাপিত। এগুলোর মধ্যে ‘যাকাত’ অন্যতম ভিত্তি। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাাহ তায়ালার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করো। অতঃপর তিনি তা দ্বিগুন করে দেবেন। যাকাত আদায়ের ব্যাপারে রাসুল পাক (সা.) বলেন, ‘নিশ্চয় আল্লাহ পাক যাকাত দেওয়া ফরজ করেছেন, যেন তোমাদের অবশিষ্ট সম্পদকে নির্দোষ বা নির্বিঘ্ন করে দিতে পারেন’। জেলা প্রশাসক আরও বলেন, যাকাত যেহেতু অর্থসম্পদকে পুঁজিবাদের অপবিত্রতা থেকে পবিত্র করে, মানুষের মন-মস্তিস্ককে গর্ব-অহংকার, লোভ-লালসা ও কৃপণতার মলিনতা থেকে পরিচ্ছন্নতা রাখে, নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণির দাবি-দাওয়া পূরণে উৎসাহ যোগায়, এ জন্য ইসলামের এই তৃতীয় স্তম্ভের নামকরণ হয় যাকাত। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন ও অভাবি লোকদের মধ্যে বণ্টুন করাকে যাকাত বলা হয়। এটি নামাজ-রোজার মতোই একটি গুরুত্বপূর্ণ ইবাদত।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ