বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পবিত্র লাইলাতুল কদর পালিত : আজ জুমাতুল বিদা

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০১৭ ইং
পবিত্র লাইলাতুল কদর পালিত : আজ জুমাতুল বিদা
`untitled-8_303224` সমীকরণ ডেস্ক: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। গতকাল বৃহস্পতিবার রাত ছিল লাইলাতুল কদর। হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম ও পুণ্যময় এ রাতের ইবাদত। এ জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হন। মুসলিম নারীরা ঘরে ইবাদত করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি রাতভর ইবাদত-বন্দেগি করেন। সারা রাতই রাজধানীর বিভিন্ন কবরস্থানে জিয়ারতকারীদের ভিড় ছিল। ইবাদত-বন্দেগির মধ্যে ছিল কোরআনখানি, নামাজ, জিকির, মিলাদ মাহফিল, দান-খয়রাত, বয়ান ও বিশেষ দোয়া। বিশেষ করে রোজাদার মুসলিমরা শেষ সুযোগ মনে করে এ রাতের মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। এশা ও তারাবি নামাজের পর শুরু হয় লাইলাতুল কদরের বিশেষ ইবাদত-বন্দেগি। ফজর নামাজের শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে পবিত্র এ রাতের ইবাদতের সমাপ্তি ঘটে। বায়তুল মোকাররমসহ সব মসজিদে আখেরি মোনাজাতে দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। রমজান মাসের এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। মহানবী এ রাতে ইবাদতে মশগুল থাকতেন এবং সাহাবিদের বেশি করে ইবাদত-বন্দেগির নির্দেশ দিতেন। আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করা হয়ে থাকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী