বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ৫০ তম জাতীয় আন্ত:স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি। প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। প্রস্তুতিমূলক সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান  এবং  শারীরিক শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় সরকারি পরিচয়পত্র অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে সদর উপজেলার শীতকালীন খেলাধুলা সম্পন্ন করার সিন্ধান্ত হয়।

এছাড়া নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া উপস্থিত সকল শিক্ষকমণ্ডলীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে কুশল বিনিময়সহ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা খেলাধুলা, লেখাপড়া করিয়ে শিক্ষার্থীদের শুধু মানুষ বানাবেন না একজন আদর্শবান ও ভালো মানুষ বানাতে সহযোগিতা করবেন। কারণ ওরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে।’



কমেন্ট বক্স