বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে চা-দোকানিকে শ্বাসরোধ করে হত্যা

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
মহেশপুরে চা-দোকানিকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকায় ইনানুর রহমান (৪০) নামের এক চা-দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইনানুর রহমান মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিণ্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চায়ের দোকান আছে। রাতে দোকানে তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, তাদের খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ