দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা প্রদান
- আপলোড তারিখঃ
২১-১২-২০২১
ইং
দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় গতকাল সোমবার ওয়েভ ফাউন্ডেশন ও পল্লী উন্নয়ন কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ বয়স্ক ভাতা প্রদান করা হয়। ইউনিয়নের ১৩ গ্রামের ২৬ জন পুরুষ ও ২১ জন বয়স্ক নারীদের ৫ শ টাকা করে প্রদান করা হয়। ২০১৮ সাল থেকে প্রতি মাসে সমৃদ্ধি কর্মসূচির অধীনে এসব দরিদ্র নারী-পুরুষকে এ ধরনের সহয়তা করে আসছে ওয়েভ ফাউন্ডেশন।
বয়স্ক ভাতা প্রদান করেন ইউনিয়ন সমন্বয়কারী সাইফুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা লাল্টু রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও শেখ শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন খাদিজা মমতাজ মিলি।
কমেন্ট বক্স