দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা প্রদান

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় গতকাল সোমবার ওয়েভ ফাউন্ডেশন ও পল্লী উন্নয়ন কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ বয়স্ক ভাতা প্রদান করা হয়। ইউনিয়নের ১৩ গ্রামের ২৬ জন পুরুষ ও ২১ জন বয়স্ক নারীদের ৫ শ টাকা করে প্রদান করা হয়। ২০১৮ সাল থেকে প্রতি মাসে সমৃদ্ধি কর্মসূচির অধীনে এসব দরিদ্র নারী-পুরুষকে এ ধরনের সহয়তা করে আসছে ওয়েভ ফাউন্ডেশন। বয়স্ক ভাতা প্রদান করেন ইউনিয়ন সমন্বয়কারী সাইফুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা লাল্টু রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও শেখ শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন খাদিজা মমতাজ মিলি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)